প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2025 ইং
ইশরাককে মেয়র করায় ঢাকা ১৭ আসনে হিরো আলমের ‘এমপি’ পদ দাবি

এন, এস আবিদ মাহমুদ,
বিশেষ প্রতিনিধি:
ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। তার পরপরই নিজেকে সংসদ সংসদ সদস্য (এমপি) ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’
বৃহস্পতিবার এক রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন আদালত।
আদেশে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24